Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কোটা আন্দোলন :শুক্রবার নতুন কর্মসূচি দিলো কোটাবিরোধীরা

admin • 11 Jul 2024, 09:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কোটা আন্দোলন :শুক্রবার নতুন কর্মসূচি দিলো কোটাবিরোধীরা

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের আন্দোলনে আন্দোলনে বাধা ও হামলার বিচারের দাবিতে শুক্রবার (১২ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল বিকেল ৪টায় সারাদেশে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টায় চতুর্থ দিনের 'বাংলা ব্লকেড' কর্মসূচিতে এ ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চলবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সারাদেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠন বাস ভর্তি করে অছাত্রদের এনে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য পায়তারা করছে।

এর আগে বৃষ্টির মধ্যেই বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ অবরোধ করেন।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও শাহবাগ জড়ো হন শিক্ষার্থীরা। আন্দোলনরতদের ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না‘, ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না‘, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না‘, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, এমন নানা স্লোগান দিতে শোনা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।