Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

কোটালীপাড়া পৌরসভায় ৩২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কোটালীপাড়া পৌরসভায় ৩২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৩২৩ কোটি ৫৩ লাখ ৫৭ হাজার ৪৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা পৌরসভার হলরুমে বসে এ বাজেট ঘোষণা করেন।

এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮১ লাখ ২১ হাজার টাকা। সমাপ্তি জের ৪৪ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে, উন্নয়ন আয় ধরা হয়েছে ৩১৮ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩১৮ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা।

মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, পৌরবাসীর সহযোগিতায় আগামীতে এ পৌরসভাকে একটি আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠিত বাজেট ঘোষণার সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি মোস্তফা কামাল,আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনি, সাংবাদিক মিজানুর রহমান বুলু ও কাউন্সিলর আলী আসগর বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।