Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
এক্সক্লসিভ

কেরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কেরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইলের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এতে নারীসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন– উমা চক্রবর্তী (৬০) ও তাঁর মেয়ে বীনা রানী চক্রবর্তী (৪৫), ছেলে দেবা চক্রবর্তী (৩৫), নাতি পিনাক চক্রবর্তী (১৭), ভাই তাপস চক্রবর্তী (৩৫) ও সঞ্জয় চক্রবর্তী (৪২)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আত্মীয় রিপন জানান, দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকার নিজেদের চারতলা বাসার নিচ তলায় রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। দগ্ধদের মধ্যে উমা চক্রবর্তীর শরীরের শতকরা ৯৫ শতাংশ, বীনা রানী চক্রবর্তী শতকরা ৮৫ শতাংশ, দেবা চক্রবর্তী শতকরা ১৬ শতাংশ দগ্ধ ও পিনাক চক্রবর্তী শতকরা ২৪ দগ্ধ হয়েছে।

ডা. তরিকুল ইসলাম বলেন, চারজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে জরুরি বিভাগের পরিদর্শনে রাখা হয়েছে। অন্য দুজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।