Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

কুলাউড়া পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান,গ্রেপ্তার ৮

admin • 12 Aug 2023, 08:21 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুলাউড়া পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান,গ্রেপ্তার  ৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।

শনিবার (১২ আগস্ট) সকাল ৭টার দিকে বাড়িটিতে সিটিটিসি অভিযান শুরু করে বলে নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

এর আগে শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয় বলে নিশ্চিত করেন কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।

ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী।

ইউপি চেয়ারম্যান আরও জানান, ঢাকা থেকে আইশৃঙ্খলা বাহিনীর একটি টিম এসেছে ও তাদের সাহায্য করতে মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও রয়েছে ঘটনাস্থলে। নিরাপত্তাজনিত কারণে কোনও মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

কর্মদা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মাহমুদা আক্তার বলেন, যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে ওই বাড়ির বাসিন্দারা স্থানীয় নয়। কয়েকদিন আগে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছে তারা।

মৌলভীবাজার পুলিশ সুপার মঞ্জুর রহমান জানান, বিষয়টি এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে সিটিটিসি। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।