Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান

admin • 12 Aug 2023, 07:54 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

বাড়িতে ৪ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন বলে জানা গেছে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছেন না তারা। অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে সিটিটিসি। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।