Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

কুয়াশাচ্ছন্ন ঢাকায় বেড়েছে তাপমাত্রা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুয়াশাচ্ছন্ন ঢাকায় বেড়েছে তাপমাত্রা
কুয়াশায় ঢেকে গেছে রাজধানী। আজ বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকেই ঢাকায় মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশার ভারি চাদর আর কনকনে ঠান্ডা। তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীতে রেকর্ড করা হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন। আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টির দেখা মিলবে দুই-এক দিনের মধ্যেই। তবে তা দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায়। ঢাকা বিভাগের দুয়েক জায়গায় হতে পারে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ। এছাড়া, আজকের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাও থাকবে অপরিবর্তিত। প্রচণ্ড শীতের শেষে তীব্র গরমের জন্যও প্রস্তুতি নিতে নগরবাসীকে আহ্বান জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকা ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে, হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। কুয়াশা কম থাকবে। দিনের তাপমাত্রা বাড়বে না। যেহেতু মেঘ আসবে, তখন হয়তো দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।