Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমিল্লায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

admin • 04 Aug 2024, 06:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমিল্লায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

কু‌মিল্লার ইলিয়টগঞ্জ হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ি‌র এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই ফাঁড়িতে কন‌স্টেবল পদে কর্মরত ছিলেন।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খায়রুল আলম। নিহত কনস্টেবলের নাম মো. এরশাদ আলী।

পুলিশ সুপার জানান, দুপুরে আন্দোলনকারীরা কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর পুরাতন ভবনে আগুন দেন। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আগুন দেন। এর আগে, পুলিশের একটি পাইভেটকার ও রেকার এ আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন পরিষদে আগুন দেন। পুড়িয়ে দেওয়া হয় দুটি সিএনজি ও ৬টি মোটরসাইকেল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।