Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দীর পলায়ন, নিহত ৬

admin • 07 Aug 2024, 07:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দীর পলায়ন, নিহত ৬

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দী পালিয়ে গেছেন। সেই সঙ্গে পালানোর সময় গুলিতে ছয় বন্দী নিহত হয়েছেন বলেও জানা গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

 

বুধবার (৭ আগস্ট) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মঙ্গলবার বিকেলে কারাগারের বন্দীরা বিদ্রোহ করেন। তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দীরা তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।

 

কারাগারের সিনিয়র এই জেল সুপার জানান, বন্দীদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছেন। এ সময় গুলিতে ছয়জন নিহত হন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।