Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
এক্সক্লসিভ

কারাফটকে ৩০০ ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কারাফটকে ৩০০ ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে (৫৯) ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করে।

 

গ্রেপ্তার সাইফুল ইসলাম চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার বেলা ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশ করতে যায়। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। পরে তার ইউনিফর্মের প্যানের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় তল্লাশিকালে গাঁজা ও দেশি অস্ত্রসহ দুইজনকে আটক করে কারারক্ষীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।