Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা

কাতার বিশ্বকাপ: ৭৫ কোটি টাকায় উদ্বোধনী ম্যাচ পাতানোর অভিযোগ!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কাতার বিশ্বকাপ: ৭৫ কোটি টাকায় উদ্বোধনী ম্যাচ পাতানোর অভিযোগ!

ইউরোপজুড়ে দীর্ঘদিন ধরেই কাতার বিশ্বকাপ বয়কটের আন্দোলন চলছে। এবার সে আন্দোলন আরো উসকে দিলেন আমজাদ ত্বাহা। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

কৌশলগত রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সৌদি আরবে ব্রিটিশ সেন্টারের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বাহা অভিযোগ করেছেন, এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচটি পাতানো হয়েছে। যে ম্যাচটিতে মাঠে নামবে কাতার-ইকুয়েডর।

এ বিষয়ে আমজাদ ত্বাহা এক রিপোর্ট করেছেন জানিয়ে বলেছেন, ‘কাতার প্রথম ম্যাচটি জেতার জন্য ইকুয়েডরের আটজন খেলোয়াড়কে ৭.৪ মিলিয়ন ডলার (৭৫ কোটি টাকার উপরে) ঘুষ দিয়েছে। এজন্য ইকুয়েডর ইচ্ছা করে কোনো গোল করবে না।

দ্বিতীয়ার্ধে কাতার একটি গোল দিবে এবং ম্যাচটি জিতে যাবে।’এদিকে বিশ্বকাপ শুরুর আগে সরকার বা কাতার ফুটবল ফেডারেশনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগেও ঘুষের অভিযোগ উঠেছিল কাতারের বিপক্ষে। সে বার আয়োজক নির্বাচিত হওয়ার জন্য ফিফাকে নাকি ঘুষ দিয়েছিল বলে সংবাদ প্রকাশ হয়েছিল।

তবে শেষ পর্যন্ত আলোচনা-সমালোচনা ঠেলে ফেলে আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আসর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।