Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা

কাতার বিশ্বকাপ: টিকে থাকার লড়াইয়ে মাঠে কাতার-সেনেগাল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কাতার বিশ্বকাপ:  টিকে থাকার লড়াইয়ে মাঠে কাতার-সেনেগাল

হার দিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করেছে কাতার ও সেনেগাল। আজ (শুক্রবার) যে দল হারবে, তাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। এমন সমীকরণকে সামনে রেখে আল থুমামা স্টেডিয়ামে খেলতে নেমেছে দুই দল।

 

ইকুয়েডরের কাছে হেরে ৯২ বছরের ইতিহাস বদলে দিয়েছে কাতার। এর আগে যে আর কোনো স্বাগতিক দেশই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেনি। অন্যদিকে সাদিও মানেকে ছাড়া সেনেগাল খুব ভালো খেলেও প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে।

 

ফলে আজ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি কাতার ও সেনেগাল। যেখানে যেকোনো এক দলকে বিদায় নিতে হবে আসর থেকে।

 

কাতার একাদশ (৫-৩-২) বারশাম (গোলরক্ষক), মিগুয়েল, মোহাম্মদ, খাওখি, হাসান, আহমেদ, আল হাইদুস, বৌদিয়াফ, মাদিবো, আলি, আফিফ।

সেনেগাল একাদশ (৪-২-৩-১) মেন্দি (গোলরক্ষক), সাবালি, কোলিবালি, জ্যাকবস, দিয়ালো, মেন্দি, গুইয়ে, দিয়াত্তা, ডাইডহিউ, সার, দিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।