Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা

কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড খেল ওয়েলসের গোলরক্ষক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড খেল ওয়েলসের গোলরক্ষক

যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে ২ গোল করে শেষ হাসি হাসল ইরান। ৯৭ মিনিট পর্যন্ত ০-০ স্কোরলাইনের ম্যাচ শেষের নাটকীয়তায় ইরানের পক্ষে ২-০।

   

এই ম্যাচে কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড খেলেন ওয়েলসের গোলকিপার ওয়েন হেনেসি। ৮৬তম মিনিটে বল এগিয়ে আসতে দেখে বক্সের বাইরে চলে যান ওয়েলসের এক নম্বর জার্সিধারী খেলোয়াড়।

 

তেরেমি বলে পা ছোঁয়ানোর পরপরই বিপজ্জনক ফাউল করেন এই গোলকিপার। রেফারি প্রাথমিকভাবে তাকে দেখান হলুদ কার্ড। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে লাল কার্ড দেন তিনি।

   

হেনেসির জায়গায় বদলি গোলকিপার নামেন ড্যানি ওয়ার্ড। অ্যারন রামসি নিজেকে বিসর্জন দিয়ে মাঠ ছাড়েন। আর ১০ জনের ওয়েলসকে হারিয়ে চমক দেখায় ইরান। যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করেন রুজবেহ চেশমি ও রামিন রেজাইয়ান।

   

এনিয়ে বিশ্বকাপে তৃতীয়বার কোনও গোলরক্ষকের লাল কার্ড পাওয়ার ঘটনা ঘটলো। হেনেসির আগে ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে ও ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে ইতালির জিয়ানলুকা পাগলিউকা গোলকিপার হিসেবে লাল কার্ড দেখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।