Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতি শোক

admin • 29 Aug 2023, 03:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতি শোক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধুনালুপ্ত ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক লে. কর্নেল (অব.) কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 মঙ্গলবার ( ২৯ আগষ্ট) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে কাজী শাহেদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, কাজী শাহেদ আহমেদ গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল (ইন্না-নিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)  করেন।  তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

সুত্র: বাসস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।