Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

কমপ্লিট শাটডাউন:দেশের বিভিন্ন স্থানে অবরোধ,আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কমপ্লিট শাটডাউন:দেশের বিভিন্ন স্থানে অবরোধ,আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ

পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে রাজধানীসহ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) এ কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা ব্যতীত কোনো যানবাহন সড়কে চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

 

কর্মসূচি চলাকালে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়াও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

 

এরমধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর মেরুল বাড্ডায় আন্দোলনে নামেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই সময় কয়েকশ’ শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করে। পরে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

 

এদিকে, চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। একই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

 

অন্যদিকে, মাদারীপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতির নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এছাড়াও দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বগুড়া, নাটোরের কালাইখালি, রাজশাহী ছাড়াও কয়েকটি জেলায় আন্দোলনকারীদের সড়ক অবরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর মিলেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।