Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের

admin • 17 Jul 2024, 05:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। তাদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে ভিসি চত্বরে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

 

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কফিন ধরে শপথ করে বলেন, এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে সরে যাব না।

 

তারা বলেন, আজকে নতুন দিনের সূর্য উদয় হয়েছে। আমরা আজ ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি। এ সময় আন্দোলনে নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা আন্দোলনের জন্য জড়ো হতে থাকে। পরে মোট ৫টি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় দুজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।