Monday, 19 October 2026
শিরোনাম
বিনোদন

কন্যা সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কন্যা সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

পুত্রের পর কন্যা সন্তানের মা হলেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার সকাল সকাল সুখবর দিলেন নায়িকা। ক’দিন আগেই জানিয়েছিলেন, তিনজন থেকে শিগগিরই চারজন হবেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের। এবার পরিবারে এল সেই খুশির দিন।

চলতি বছরে দুর্গাপূজার প্রথমবার কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‌‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবির বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’

এদিকে সংবাদমাধ্যমে কন্যাসন্তান হওয়ার খবর জানিয়েছেন নিসপাল। নিসপাল, কোয়েল ও কবিরের একটি ছবি পোস্ট করেছেন প্রযোজক। তার সঙ্গে দেখেন ১২.১২.২৪-এ তাঁদের ঘরে এসেছে কন্যা সন্তান।

২০১৩ সালে বিয়ে করেছিলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। বিয়ের পরও রূপালি পর্দায় দেখা গিয়েছে কোয়েলকে। ২০২০ সালে জন্ম হয় নিসপাল সিং রানে ও কোয়েলের প্রথম সন্তান কবিরের। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।