Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এশিয়া কাপ কর্ণার ক্রিকেট

এশিয়া কাপ: সপ্তাহ না যেতেই হারের বদলা নিলো পাকিস্তান

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
এশিয়া কাপ: সপ্তাহ না যেতেই হারের বদলা নিলো পাকিস্তান
চলতি এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলো পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় ভারতের কাছে ৫ উইকেটে হারের পর আজ সুপার ফোর পর্বে তুলে নিলো সেই হারের বদলা।   ভারতের দেয়া ১৮১ রানের লক্ষ্য টপকে পাকিস্তান জিতল ৫ উইকেটে। দুবাইয়ে লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে।       এরপর ফখর জামানকে ১৫ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল। পরপর দুই উইকেট পড়ার পর মোহাম্মদ নওয়াজকে নিয়ে বলতে গেলে জুয়া খেলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।       মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটী বেঁধে রান তুলেন দ্রুত। মাত্র ২০ বলে ৪২ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেও দলকে এগিয়ে নেন ১৩৬ রান পর্যন্ত।       শুরুতে রিজওয়ান ধীরে রান তুললেও শেষের দিকে খেলেন হাত খুলে। ৫১ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন দলীয় ১৪৭ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে।       দলীয় ১৫২ রানের মাথায় বিষ্ণইয়ের বলে আসিফ আলী ক্যাচ তুলে দিলেও সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ। এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর খুশদিল শাহ ও আসিফ মিলে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে।               বিস্তারিত আসছে...
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।