Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার পথে বাংলাদেশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার পথে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সিরিজ খেলতে নেমেই বাংলাদেশ সফরে হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফিল্ডিং করেছে বাংলাদেশ।

 

যা পুরো সিরিজেই চোখে পরার মতো ছিল। তাইতো সিরিজ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আমাদের টার্গেট এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়া।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমাদের সবচেয়ে বড় উন্নয়নটা হয়েছে ফিল্ডিংয়ে। এটা সবার চোখেই পড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা দেখলেই যে কেউ বুঝতে পারবে।

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ইংল্যান্ড এত ভালো দল, আমরা এই টি-টোয়েন্টি সিরিজে তাদের চেয়েও ভালো ফিল্ডিং করেছি। এই সিরিজে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো ফিল্ডিংয়ে দারুণ উন্নতি। যেটা আমরা সব সময় করতে চাই। আমাদের টিমের পরিকল্পনা আছে এশিয়ার সেরা ফিল্ডিং সাইড হওয়া। আমরা সেই জায়গা পৌঁছাতে খুব বেশি দূরে নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।