Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট

এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান

দুইবারের চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। লংকানদের ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ১১ বল হাতে রেখে জয় পেয়েছে আফগানরা।

রোববার ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেয় শ্রীলংকা। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে লংকানরা। এরপর পাভান রত্নায়াকে ও সাহান অ্যারাকচিগের ৫০ রানের জুটিতে সাময়িক স্বস্তি পায় তারা।

লংকানদের হয়ে ৪৭ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যারাকচিগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২৩ রান করেন নিমেশ ভিমুখথি। শুরুর চাপ সামলে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রান তোলে শ্রীলংকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানেরও। প্রথম বলেই আউট হন ওপেনার যুবায়েদ আকবরি। এরপর সিদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির জুটিতে এগিয়ে যায় আফগানিস্তান।

২০ বলে ২৪ রান করে আউট হন রাসুলি। চারে নেমে ২৭ বলে ৩৩ রান করেন করিম জানাত।

৫৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন সিদিকুল্লাহ। ৬ বলে ১৬ রান করে আফগানিস্তানের সহজ জয় তুলে নিতে সহায়তা করেন মোহাম্মদ ইসহাক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।