রাজধানীর কাওলায় টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিকেলে এক্সপ্রেসওয়ের উদ্বোধনকালে তার সাথে আরও ছিলেন তার ছোট বোন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে তার এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়িবহর চলে যাবে সোজা ফার্মগেট।
ধারণা করা হচ্ছে মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী ফার্মগেট পৌঁছাবেন। বিমানবন্দর-ফার্মগেটের এই অংশটি আগামীকাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এই অংশের দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার। বোর্ডিংয়ের জন্য ১৫টি র্যাম্প রয়েছে। এর মধ্যে বনানী ও মহাখালীতে দু’টি র্যাম্প আপাতত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কি.মি.।





