Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

এমপিদের শপথ নিয়ে বিতর্ক: জবাব দিলেন আইনমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এমপিদের শপথ নিয়ে বিতর্ক: জবাব দিলেন আইনমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদের এমপিদের শপথ নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বললেন, বর্তমানে এমপিদের শপথের বিধান সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছে। আইনটি আরও স্পষ্ট করার প্রয়োজন হলে নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেবেন।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এসা ইউসুফ এসা আলদুহাইলান। পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

আইনমন্ত্রী বলেন, বর্তমানে যা কিছু চলছে, সব সংবিধান অনুযায়ীই হচ্ছে। সৌদি আরবের বিচার বিভাগের সাথে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। এর কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে কথা হয়েছে আজ।

 

প্রসঙ্গত, ৭ জানুয়ারি নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা ১০ জানুয়ারি শপথ নিয়েছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভেঙে না দিলে প্রথম বৈঠকের তারিখ থেকে ৫ বছর অতিক্রান্ত হলে সংসদ ভেঙে যায়। একাদশ সংসদের প্রথম বৈঠক হয়েছিল ২০১৯ সালের ২৯ জানুয়ারি।

 

সে হিসেবে ৩০ জানুয়ারি নতুন সংসদের মেয়াদ শুরু হবে। কিন্তু এর আগেই শপথ গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে বিএনপিসহ বিরোধীরা অভিযোগ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।