Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

এবার সরানো হচ্ছে সিটি কর্পোরেশন মেয়রদের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এবার সরানো হচ্ছে সিটি কর্পোরেশন মেয়রদের

অধ্যাদেশ অনুযায়ী এবার সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হচ্ছে। তাদের জায়গায় বসছে প্রশাসক, তারাই দায়িত্ব পালন দেখভাল করবেন সিটি কর্পোরেশনগুলোর।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর আওতায় তাদের অপসারণ করা হচ্ছে।

জানা গেছে, বর্তমানে দেশের ১২ সিটি কর্পোরেশনে ১২ জন মেয়র রয়েছেন। ১২ জনকে অপসারণের বিষয়ে প্রজ্ঞাপন প্রস্তুত করে রেখেছে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা। একইসঙ্গে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনও প্রস্তুত করা হয়েছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

এরই মধ্যে দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার চেয়ারম্যান ও ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন করেছে সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের মতো সিটি কর্পোরেশনের মেয়ররাও অপসারণ হতো পারে। এখন পর্যন্ত ১২ সিটির মেয়রকেই অপসারনের সিদ্ধান্ত আছে, সে সংক্রান্ত ফাইল এরই মধ্যে উঠেছে। ফাইল এখন প্রধান উপদেষ্টার দফতরে আছে। সেখান থেকে চূড়ান্ত হয়ে আসলেই তাদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।