Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

এবার সংবাদকর্মীদের কর্মসূচি ঘোষণা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
এবার সংবাদকর্মীদের কর্মসূচি ঘোষণা

কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে সাংবাদিকসহ শিক্ষার্থীর মৃত্যু ও সারাদেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় সংগঠন দুইটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোটাসংষ্কার আন্দোলনে পুলিশের গুলি ও সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলায় চার সাংবাদিক নিহত ও দুই শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে ঝুলছে মিথ্যা মামলা। বিভিন্ন কালাকানুন করে সাংবাদিকদের কণ্ঠস্তব্দ করে দেয়া হচ্ছে। সরকার ও সরকারের বিভিন্ন বাহিনীর চাপের কারণে গণমাধ্যম সঠিক খবর প্রকাশ করতে পারছে না।

শনিবার (৩ আগস্ট) সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ করবে।

বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।