Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জাতীয়

এবার একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এবার একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এর একটু পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

ঠিক কি কারণে অব্যাহতি দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। তবে ছাত্রলীগের এক অংশ বলছে, এটা দলীয় কোন্দলের কারণে করা হয়েছে।

অংশটি জানিয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মীকে একচেটিয়া বহিষ্কার করা হয়েছে। যা নিয়ে কর্মীদের মাঝে অসন্তোষের দেখা দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।