Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

এটা বানে ভাসা মধ্যরাতের নির্বাচনের সরকার না: রেলপথ উপদেষ্টা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এটা বানে ভাসা মধ্যরাতের নির্বাচনের সরকার না: রেলপথ উপদেষ্টা

এটা কোনো বানে ভাসা সরকার না, এটা মধ্যরাতের নির্বাচনের সরকার না, এটা কোনো থানার ওসির সরকার না। এটা আমাদের ছাত্র-জনতার রক্তে অর্জিত সরকার। এমনই হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, দায়িত্বে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে।

 

সোমবার (১৯ আগস্ট) সকালে রেল ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এবার যদি আমরা ব্যর্থ হই তবে জাতি হিসেবে আমাদের অনেক করুণ পরিণতি হবে।

   

এ সময় হেলাল হাফিজের কবিতা ‘যার যেখানে জায়গা’ পাঠ করে শোনান রেলপথ উপদেষ্টা। পরিসংখ্যান দিয়ে কাউকে মূল্যায়ন করা হবে না জানিয়ে তিনি বলেন, রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটাকে সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে।

 

টিকিট প্রসঙ্গে তিনি বলেন, মানুষ কাউন্টারে গেলে টিকিট পায় না। কিন্তু আবার ট্রেনে উঠতে গেলে আলাদাভাবে টিকিট পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত হচ্ছে। অভিযুক্ত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

ফাওজুল কবির খান বলেন, রেলের জমি উদ্ধারে টাস্কফোর্স গঠন করা হবে। অল্পদিনেই অ্যাকশন শুরু করা হবে।

 

তিনি আরও বলেন, একদিনে রেল খাতকে লাভজনক করা যাবে না, ধীরে ধীরে এগোতে হবে। এ জন্য প্রথমে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে খরচ কমানো হবে। চলমান প্রকল্পগুলোর ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ এগিয়ে নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।