Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি: শিক্ষামন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি: শিক্ষামন্ত্রী

এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি। তাই সরকার তাড়াহুড়ো করে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।  বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে একথা জানান তিনি। ;

 

মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে অগ্রাধিকার দেয়া হবে চলমান এইচএসসি পরীক্ষাকে।;

 

প্রসঙ্গত, গত ৩০ জুন থেকে সারাদেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।  ৮ দিন পরীক্ষা নেয়ার পর গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) এর পরীক্ষা স্থগিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।;

  পরবর্তীতে দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করে। এ সময় বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২১ জুলাই, ২৩ জুলাই এবং ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আগামী ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।;
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।