Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতুতে ৬ কোটি টাকা লোকসান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতুতে ৬ কোটি টাকা লোকসান

কোটা আন্দোলন ও কারফিউের কারণে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে এক সপ্তাহে (১৮ থেকে ২৪ জুলাই) ৬ কোটি টাকা লোকসান হয়েছে।

 

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানান।

   

তিনি আরও বলেন, কারফিউ শিথিল হওয়ায় গত ২৫ জুলাই থেকে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার স্বাভাবিক হয়। বর্তমানে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে কোটা আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। সেদিন থেকেই সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়। কার্যত সেদিন থেকেই ময়মনসিংহ, ঢাকা ও উত্তরবঙ্গসহ কমপক্ষে ২২টি জেলার একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়।

 

এর ফলে সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে টোল আদায় এমন লোকসানের মুখে পড়ে সেতু কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।