Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম স্বপন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম স্বপন

এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. নজরুল ইসলাম স্বপন। শুক্রবার ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ১৭৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে তিনি একই ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সামাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তৈরি পোশাক খাতে তার দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি টিভোলি অ্যাপারেলস লিমিটেড এবং গ্যালাক্সি স্টিচ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০০ সাল থেকে তিনি একজন সিআইপির সম্মান পেয়ে আসছেন। এ ছাড়া রিয়েল স্টেট এবং এভিয়েশন সেক্টরে তার ব্যাপক দক্ষতা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।