Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

উপাচার্যসহ চবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
উপাচার্যসহ চবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরসহ চবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ এবং শিক্ষার্থীরা।

 

রোববার (১২ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে চবি উপাচার্য দালালি করেছে। শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দিয়েছিল। ছাত্রলীগকে হলে আশ্রয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চালায় অমানবিক নির্যাতন। শিক্ষার্থীদের ক্রান্তিকাল মুহূর্তে যে প্রশাসন পাশে থাকে না তাদেরকে ক্যাম্পাসে আমরা চাই না।

 

সমন্বয়ক আব্দুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান নির্লজ্জ প্রশাসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠীর সঙ্গে আপোষ করছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বহাল এবং হলগুলো একটি পক্ষের হাতে তুলে দেয়ার জন্য তারা ষড়যন্ত্র করছেন। আমরা উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি পদত্যাগ করেননি। আমরা এই নির্লজ্জ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তিনি এই বিশ্ববিদ্যালয়ে আর প্রবেশ করতে পারবেন না।

 

এর আগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ে তাদেরকে নানা স্লোগান দিতে দেখা যায়।

   

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনের সব কর্মকর্তাদের পদত্যাগের আল্টিমেটাম দেয় তারা। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও তিনটি হলের প্রভোস্ট পদত্যাগ করলেও প্রশাসনের বাকি কর্মকর্তারা পদত্যাগ করেন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা কঠোর হয়ে রোববার চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।