Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উপজেলা পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক নৌকা

admin • 22 Jan 2024, 10:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উপজেলা পরিষদ  নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক নৌকা

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি। সোমবার (২২ জানুয়ারি) গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে রাতে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরবর্তীতে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে ওয়ার্কিং কমিটির নেয়া সিদ্ধান্তই বহাল থাকে।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও দলীয় প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে যে মনোমালিন্য তার রেশ কিছু কিছু জায়গায় এখনও রয়ে গেছে । সেসব দূর করতে দলের আটটি বিভাগীয় কমিটি সংশ্লিষ্ট সবাইকে ঢাকায় ডেকে এনে তা সমাধানের কথা বলা হয়েছে।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সিডিউল ঘোষণার পর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

সভায় বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।