Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

'উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
'উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে’

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত লাইন বৃদ্ধির ফিজিবিলিটির কাজ চলছে।

 

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঢাকা ম‌্যাস ট্রান‌জিট কোম্পা‌নি লি‌মি‌টেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

তার আগে ডিএমটিসিএল এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

 

ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। আরও নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে।

 

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে মেট্রোরেল শুক্রবার ছাড়া প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭.১০ থেকে রাত ৮.৪০ পর্যন্ত চলবে।

 

ইজতেমা ও বইমেলা উপলক্ষে মেট্রোরেলের সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইজতেমার সময় মেট্রোরেলের সময় বাড়ানোর হবে কি-না বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, বইমেলার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।