Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

admin • 02 Aug 2024, 06:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, বিকেল সোয়া ৪টার পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরার জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।