Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টা ও ৬টার দিকে ওই ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজন হলেন- ১৭নং ক্যাম্পের বাসিন্দা আবদুল্লাহ (২৭), তাৎক্ষণিকভাবে অপর নিহত রোহিঙ্গার পরিচয় জানা যায়নি।

 

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর ৫টার দিকে ১৭নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী আবদুল্লাহকে ঘর থেকে ডেকে এনে রাস্তায় গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ নিহত হন। নিহত আবদুল্লাহ ১৭নং ক্যাম্পের বাসিন্দা।

 

এছাড়াও আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে আরও একটি ক্যাম্পে একটি সশস্ত্র গোষ্ঠীর ১৫-১৬ জন সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হয়। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।