Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য সুখবর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য সুখবর

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান (এমপিও) বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার ৫০০ টাকা এবং সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার ৩০০ টাকা শর্তসাপেক্ষে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এতে আরো বলা হয়, শুধু কর্মরত শিক্ষকদের এ অনুদান দিতে হবে এবং এ অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

এর আগে, ৩১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট শাখার সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বেতন বাড়ানোর আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।