Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জাতীয়

ইজতেমা ময়দানে ৫ মুসল্লির মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইজতেমা ময়দানে ৫ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের শুক্রবার (২০ জানুয়ারি) আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইজতেমায় এসে জুমার দিনে প্রাণ হারানো ব্যক্তিরা হলেন- ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার ৪৫ বছর বয়সী আবদুল হান্নান, রাজধানীর বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী ৪৮ বছর বয়সী মোহাম্মদ বোরহান, গাইবান্ধার ৫৫ বছর বয়সী আবদুল হামিদ মণ্ডল ও সাভারের ৫৪ বছরের মফিজুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বরগুনার ৭৫ বছর বয়সী মফিজুল ইসলামের।

ইজতেমার শেষ পর্বের মিডিয়া সমন্বয়ক জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করাকালীন হঠাৎ অচেতন হয়ে মৃত্যু হয় আবদুল হান্নানের। রাত ১১টার দিকে ময়দানে হৃদরোগে মৃত্যু হয় বোরহানের। এর আগে শুক্রবার সন্ধ্যায় আবদুল হামিদ মণ্ডল ও মফিজুল ইসলামের মত্যু হয়। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ভাগে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। এই ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।