Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আরও ৩ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

admin • 19 Nov 2024, 09:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আরও ৩ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

নাম পরিবর্তন হওয়া সরকারি মেডিকেল কলেজগুলো হলো– গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ। জেলার নামে এসব মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এ নিয়ে মোট ৯টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।