Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

আমি শিগগির দেশে ফিরবো : শেখ হাসিনা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আমি শিগগির দেশে ফিরবো : শেখ হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার অঙ্গীকার করে বলেছেন, ‘আমি শিগগির ফিরবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, ‘পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ’।

 

রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক বার্তায় এ কথা বলেন শেখ হাসিনা। খবর দ্য প্রিন্ট।

 

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’

এ সময় শেখ হাসিনা আবারও দাবি করেন তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি তরুণ শিক্ষার্থীদের আবারও বলছি, আমি তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করা হয়েছে। একটি পক্ষ এখানে সুযোগ নিয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এর মাধ্যমে তার দেড় দশকের বেশি সময়কার শাসনের অবসান ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।