Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়

চলতি বছরে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়লো আবারও। চতুর্থবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহী মুসল্লিরা।

 

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

 

এর আগে, তিন দফায় সময় বাড়িয়েও হজযাত্রীর কোটা পূরণ হয়নি। গতকাল বৃহস্পতিবার তৃতীয় দফার নিবন্ধনের সময় শেষ হয়। এদিন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭৯ হাজার ৬১১ জন। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তবে, কোটা পূরণ হতে এখনো প্রায় ৪৭ হাজার নিবন্ধন বাকি।

 

এ অবস্থায় নিবন্ধনের সময় বাড়াতে ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দেয় হাব। জানায়, সার্ভার জটিলতার কারণে ৪ হাজারের বেশি মুসল্লি হজ নিবন্ধন করতে পারেননি। এছাড়া পাসপোর্ট পাওয়ার দীর্ঘসূত্রিতার কথাও বলা হয়। হাবের চিঠি দেয়ার একদিনের মধ্যেই আবারও বৃদ্ধি পেলো হজযাত্রী নিবন্ধনের সময়সীমা।

 

এবার হজে যেতে গত নভেম্বরে দুইটি প্যাকেজ ঘোষণা করে সরকার। সাধারণ প্যাকেজে হজ করতে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় ধরা হয়। আর বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজ ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে হাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।