Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

আবারও ‘প্রেমে’ পড়লেন পরী মণি

admin • 18 Nov 2024, 06:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আবারও ‘প্রেমে’ পড়লেন পরী মণি

‘প্রেম আসবেই’—কথাটি সত্যি হয়ে ধরা দিচ্ছে ঢালিউড নায়িকা পরী মণির কাছে। আবারও ‘প্রেমে’ পড়েছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তবে মনের মানুষটি কে—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। 

এক ফেসবুক পোস্টে রোববার (১৭ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছেন পরী মণি। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো-আলো, আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‌‌‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।

পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক! তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। এদিকে, কেউ কেউ বলছেন, ভিডিওতে যে দুটি হাতকে দেখা যাচ্ছে, দুটি হাতই পরী মণির। হাতে থাকা ঘড়িকে মিলিয়ে নিচ্ছেন তাঁরা। 

   

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।