Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আবর্জনায় পড়ে থাকা ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

admin • 14 Jun 2024, 07:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আবর্জনায় পড়ে থাকা ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে ফুটফুটে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) সকাল ১০টার দিকে ঢামেকের বিপরীত পাশের ফুটপাতের ময়লা-আবর্জনায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে আবর্জনায় পড়ে থাকা একটি ব্যাগ টানাটানি করছিল কুকুর। ওই সময় এক ব্যক্তি সেই ব্যাগের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা ওই নবজাতকের মরদেহ ব্যাগে ভরে ময়লা-আবর্জনায় ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের ফটকের বিপরীত পাশের ফুটপাতে থাকা ময়লা-আবর্জনার ওপর থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেই ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের (মেয়ে) মরদেহ পাওয়া যায়।

কে বা কারা ওই নবজাতককে ব্যাগে ভরে সেখানে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।