Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ ক্যাম্পাস

আজ সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলকারীরা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আজ সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলকারীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহতদের জন্য আজ বুধবার গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন তাঁরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে এ কর্মসূচি ঘোষণা করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তায় বলা হয়, ‘মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য ১৭ জুলাই দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল হবে।’

সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানানো হয় ওই বার্তায়।

এদিকে, মঙ্গলবার দিনভর সহিংসতার পর দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত কদিন ধরেই রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। সোমবার সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ২ জন, চট্টগ্রামে ৩ জন আর রংপুরে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।