Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

আজ থেকে নতুন সময়সূচিতে অফিস

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আজ থেকে নতুন সময়সূচিতে অফিস

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় রোববার (২৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (২৭ জুলাই) এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, আপাতত রোববার থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে। আর আদালতের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ জুলাই ও ২২ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে ২৩ জুলাইও ছুটি ঘোষণা করা হয়।

এদিকে, দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। গত বুধ ও বৃহস্পতিবার (২৪-২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। এরমধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করে সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।