Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

আজ থেকে ঢাকাসহ ৪ জেলায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আজ থেকে ঢাকাসহ ৪ জেলায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল

আজ রোববার (২৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ১১ ঘণ্টা (সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা) কারফিউ শিথিল থাকবে। শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে আগামী তিন দিন (২৮-৩০ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত কারফিউ শিথিলের এই সময় কার্যকর থাকবে। একইসঙ্গে এ তিন দিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

তিনি বলেন, ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর দেশের অন্য জেলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। সেই সঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরমধ্যে গত শুক্র ও শনিবার (১৯-২০ জুন) সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর থেকে নির্ধারিত সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। তবে পুরোপুরি এখনো তুলে নেয়া হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।