Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল চারটার দিকে আশপাশের মসজিদগুলো থেকে আজানের ধ্বনি ভেসে এলে সঙ্গে সঙ্গে বক্তব্য থামান সরকারপ্রধান।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আজান দিচ্ছে, আজান হচ্ছে।’ একথা বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। নেতাকর্মীরাও সবাই নীরব হয়ে যান। আজান শেষে আবারও বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

 

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জনসভাস্থলে পৌঁছান শেখ হাসিনা। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। বিকেল পৌনে চারটার দিকে তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্য চলাকালে আসরের আজান শুনে বিরতি দেন।

 

দীর্ঘ ১৫ বছর পর বঙ্গবন্ধুকন্যার নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী জনসভা ঘিরে লোকারণ্য হয়ে যায় পুরো জনসভাস্থল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।