Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

আগাম জামিন পেলেন ইউটিউবার রাফসান দ্য ছোট ভাই

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আগাম জামিন পেলেন ইউটিউবার রাফসান দ্য ছোট ভাই

অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করায় খাদ্য আদালতের দেয়া গ্রেফতারি পরোয়ানার বিষয়ে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই। বুধবার (২৬ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৩ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশুদ্ধ খাদ্য আদালত। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

এর আগে, ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় আদালতে আবেদন করেছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন। আবেদনে তিনি বলেন, ব্লু-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না, এসব ওষুধ না পানীয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফুড ব্লগার হিসেবে পরিচিত রাফসান দ্য ছোট ভাইকে নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলে। সম্প্রতি মা-বাবাকে একটি গাড়ি উপহার দেন রাফসান। এরপরই বিতর্কের সূত্রপাত হয়। রাফসানের বাবা-মা ঋণ খেলাপি, এমন তথ্যও বেরিয়ে আসে। তা স্বত্ত্বেও এই ঋণ শোধ না করে কেন তিনি গাড়ি উপহার দিচ্ছেন, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলে।

এছাড়া, গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। যা গত ১৭ মে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তখন জানা যায়, ওই কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরি করা হয়। এজন্য ওই সময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।