Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

আখেরি মোনাজাতে বন্ধ থাকবে যেসব সড়ক

admin • 21 Jan 2023, 08:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আখেরি মোনাজাতে বন্ধ থাকবে যেসব সড়ক

তাবলিগ জামাতের মুসল্লিদের পদচারণায় মুখর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীর। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হতে বাকি মাত্র একদিন। অন্যান্য সময়ের মতো রোববারের আখেরি মোনাজাতেও অংশ নেবেন বিপুল মানুষ।

আখেরি মোনাজাত উপলক্ষ্যে গাজীপুর ট্রাফিকব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

শনিবার সকালে টেশিস শিল্প সংস্থার মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ উপলক্ষ্যে আমরা প্রস্তুত রয়েছি। মোনাজাত উপলক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, আখেরি মোনাজাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করার জন্য শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপপুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান প্রমুখ।

উল্লেখ্য, তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ভাগে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। এই ইজতেমা চলবে আগামী রোববার (২২ জানুয়ারি) পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।