Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৭তম আসরের প্রথম পর্ব। রোববার (৪ ফেব্রুয়ারি) মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ নদের তীরে ঢল নামে লাখো ধর্মপ্রাণ মুসল্লির।

মানুষের আগমনে বন্ধ হয়ে যায় ময়দানের প্রতিটি প্রবেশ পথ, অলিগলি আর তাবুর মাঝের ফাঁকা জায়গা। লাখো মানুষের আল্লাহু আকবার ধ্বনি, গুঞ্জন আর কোলাহলে চুরমার হয়ে যায় নিরবতা। শীতের সকালেও তুরাগতীরে উষ্ণতা ছড়ায় লক্ষাধিক মুসল্লিদের এই জমায়েত। সবারই এক উদ্দেশ্য- আল্লাহর সন্তুষ্টি লাভ।

ভিড়ের মাঝে সাথের মানুষকে খুঁজে পেতেও বেগ পেতে হয় অনেককে। তবে এত ভিড়েও কারও অভিযোগ নেই, বরং আছে অসামান্য ধৈর্য্য আর প্রাপ্তির আনন্দ।

প্রসঙ্গত, ইজতেমায় যোগ দিতে তিন দিন আগ থেকেই টঙ্গীতে আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। বেশিরভাগ মুসল্লি চলে আসায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বয়ান শুরু করে ইজতেমা আয়োজকেরা। যদিও সেদিন রাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি এ পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ওই পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।