Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আইডিয়ালের সেই ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ

admin • 17 Aug 2023, 05:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আইডিয়ালের সেই ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ৬০ বছরের খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেছেন, আইডিয়ালের ছাত্রীর বয়স নিয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। তাই ভিকটিমের বয়স নির্ধারণ করা জরুরি। বয়স নির্ধারণ না হওয়া পর্যন্ত ভিকটিম ছাত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে সেইফ কাস্টডিতে (নিরাপদ হেফাজতে) থাকবে।

এর আগে বুধবার (১৬ আগস্ট) খন্দকার মুশতাক আহমেদকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি।

বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

খন্দকার মুশতাক আহমেদের জামিন আবেদন তার আইনজীবী সোহরাব হোসেন পলাশ আদালতে শুনানির জন্য উপস্থাপন করেন।

এসময় আদালত খন্দকার মুশতাক আহমেদকে ডায়াসের সামনে ডেকে বলেন, আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি। এই জামিন আবেদন আমরা শুনব না। জামিন আবেদনটি তখনই আদালত ফেরত দেন।

গত ১ আগস্ট কলেজছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামি হলেন ওই কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী। ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।