Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অর্বর্তীকালীন সরকার:উপদেষ্টা হিসেবে শপথ নিলেন এ এফ হাসান আরিফ

admin • 08 Aug 2024, 10:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অর্বর্তীকালীন সরকার:উপদেষ্টা হিসেবে শপথ নিলেন এ এফ হাসান আরিফ

অর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এ এফ হাসান আরিফ। বৃহস্পতিবার (৮আগস্ট) রাত সাড়ে ৯টায় তিনি বঙ্গভবনে শপথ নেন। এর আগে ৯টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন।

এ এফ হাসান আরিফ ২০০১ সাল থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

এ এফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিশ, বাণিজ্যিক সালিস, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়, করপোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সেশন বিষয়, সাংবিধানিক আইন বিষয়, পাবলিক আসাদন, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।