Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে জানালেন সমন্বয়করা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে জানালেন সমন্বয়করা

অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণে আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার (৫ আগস্ট) বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ বলেন, ‘ছাত্র-নাগরিক গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ছাত্র-নাগরিক প্রতিনিধিত্বের সঙ্গে আলোচনা ব্যতীত কোনো প্রকার সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে না। অভ্যুত্থানে অংশীজন ছাত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব অন্তর্বর্তীকালীন সরকারে নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের সহযোগী বা সুবিধাভোগীদের এ সরকারে অংশ নিতে দেওয়া হবে না।

নাহিদ আরও বলেন, ছাত্র নাগরিক অভ্যুত্থান অর্জন হয়েছে। কোন উস্কানি, সাম্প্রদায়িকতা মাথাচাড়া যেন না উঠে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত যারা ঢাকায় আছেন তারা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন।

আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, সে বিষয়ে রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা তাঁরা তুলে ধরবেন। গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ জানানো হবে।

নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত ১৬ বছরে যত রাজনৈতিক নেতা-কর্মীকে কারাগারে আটকে রাখা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। এ ছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।